সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

ইউজিসি কী ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করতে পারে?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : অনির্দিষ্টকালের জন্য সব ধরণের বিশ্ববিদ্যালয়-মেডিকেল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।  

মঙ্গলবার রাতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে ইউজিসি কর্তৃক সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন।

তিনি বলেন, ‘৭৩ এর অধ্যাদেশ কি নাই হয়ে গেছে? ইউজিসি কি ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করতে পারে? জীবনে কখনো শুনিনি।  মন্ত্রণালয় বা ইউজিসি কে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার? এমনতো কক্ষনো হয়নি।’

এর আগে কোটা সংস্কার আন্দোলনে চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে দেশের সব স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।  

একই সঙ্গে আগামী বৃহস্পতিবারের (১৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত ঘোষণা করে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি। এছাড়াও জাতীয় বিদ্যালয় অধিভুক্ত সকল কলেজ ও প্রতিষ্ঠানসমূহ বন্ধ ঘোষণা করা হয়।

 

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৪/দুপুর ১২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit