বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ইসলামী ব্যাংকের সাথে নগদ লিমিটেডের রেমিট্যান্স সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১১৩ Time View

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও নগদ লিমিটেডের মধ্যে রেমিট্যান্স সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন থেকে নগদ-এর গ্রাহকেরা ইসলামী ব্যাংকের সাথে যুক্ত হয়ে বিশ্বের ২০০ টিরও বেশি দেশ থেকে প্রেরিত রেমিট্যান্স দ্রুতসময়ে ও সহজে সংগ্রহ করতে পারবে এবং সর্বনিু ক্যাশ আউট চার্জে টাকা উত্তোলন করতে পারবে।

১৫ জুলাই ২০২৪, সোমবার, ইসলামী ব্যাংক টাওয়ারে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও নগদ-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সিইও তানভীর এ মিশুকের উপস্থিতিতে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীন এবং  নগদ-এর এক্সিকিউটিভ ডাইরেক্টর মারুফুল ইসলাম ঝলক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার আ ফ ম কামালউদ্দিন ও কাজী মোঃ রেজাউল করিম, ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইং প্রধান মোহাম্মদ ইহসানুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মোঃ ওমর হায়াত চৌধুরী, ওভারসীজ ব্যাংকিং ডিভিশনের প্রধান সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ এবং নগদ-এর চিফ স্ট্য্রাটেজি অফিসার মোঃ মুঈজ তাসনিম তাকি ও হেড অফ রেমিট্যান্স মোহাম্মদ জিয়াউল হকসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৪,/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit