রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

আম্বানিদের রিসেপশনে কলকাতার কোন কোন তারকার দেখা মিলল?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৪৬ Time View

বিনোদন ডেস্ক : রোববার (১৪ জুলাই) সকালেই কলকাতা বিমানবন্দর থেকে একে একে রওনা শুরু করলেন আমন্ত্রিত টালি তারকারা। হাই প্রোফাইল বিয়েতে উপস্থিত থাকতে তোড়জোড় শুরু হয়েছিল অনেকদিন আগে থেকেই। মুম্বাইয়ে পাঁচতারা হোটেলে সময় কাটান তারা। সেই ভিডিও শেয়ারও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আম্বানিদের বিয়েতে উপস্থিত থাকতে আগে থেকেই পোশাক পরিকল্পনা করাই ছিল। অনন্ত-রাধিকার রিসেপশনে এক্কেবারে বাঙালি সাজে দেখা গেল শাশ্বত চট্টোপাধ্যায়কে। কলকাতার ডিজাইনার অভিষেক রায়ের ডিজাইন করা অফ হোয়াইট ধুতি-পাঞ্জাবিতে সেজেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়।

রাইমা সেন সেজেছিলেন মা মুনমুন সেনের শাড়ি গয়নায় পুরো বাঙালি সাজে। খোপায় জুঁই ফুলের মালা যেন রাইমার সৌন্দর্যকে আরও একধাপ বাড়িয়ে দিয়েছিল। রাইমার বোন রিয়া সেন যদিও পশ্চিমের পোশাক পরেছিলেন।

এদিকে বেজ রঙা লেহেঙ্গায় সেজেছিলেন নুসরত। যশের পরনে ছিল ঘন নীল নকশা আঁকা ব্লেজার। রুকমিনী সামঞ্জস্য বজায় রেখেছেন তার সাজে। আম্বানিদের রিসেপশনে রুকমিনী সেজেছিলেন সোনালি রঙের শাড়িতে। যেই শাড়ির অন্যতম আকর্ষন গাছের পাতার আঁচল। আর এই পোশাকে বেশ নজর কেড়েছেন অভিনেত্রী। সুস্মিতা চট্টোপাধ্যায়কেও দেখা গিয়েছে বেজ রঙা লেহেঙ্গায়। সঙ্গে হিরের গয়না সুস্মিতার সাজে বাড়তি চমক এনেছে।
 
টালিপাড়ার তারকাদের এই মেলবন্ধন বেশ রঙিন ছোঁয়া এনেছে আম্বানিদের রিসেপশনে। প্রত্যেক তারকাই একে অপরের সঙ্গে বিশেষ এই মুহূর্তকে ফ্রেমবন্দী করে রেখেছেন। শেয়ার করেছেন নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে। সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন নব দম্পতিকে। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit