রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

স্যার সলিমুল্লাহ মেডিকেলে আড়াই বছর বয়সী শিশুর শরীরে কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১০০ Time View

স্বাস্থ্য ডেস্ক : স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগে আড়াই বছর বয়সী শিশুর শরীরে প্রথমবারের মত কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন করা হয়েছে।

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ককলিয়ার ইমপ্ল্যান্ট কার্যক্রমের আওতায়, কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ডা. ডি.জি.এম আকাইদুজ্জামান এবং কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. মনি লাল আইচ লিটুর তত্ত্বাবধানে কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন করা হয়। 

শিশুটি জন্মগত বধিরতায় ভুগছিল। এই অপারেশনে সার্জিক্যাল টিমে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. জাকারিয়া সরকার, সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ হানিফ, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ রাফিউল আলম, সরকারি অধ্যাপক ডা. উৎপল কুমার সরকার, সরকারি অধ্যাপক ডা. তৌহিদুল ইসলাম মন্ডল, সহকারী অধ্যাপক ডা. ওবায়দুল ইসলাম সুমন, সহকারী অধ্যাপক ডা. আবু বকর সিদ্দিক এবং আবাসিক সার্জন ডা. এম. এম. হাসান আলী উপস্থিত ছিলেন।

কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রোগ্রামের কো অর্ডিনেটর অধ্যাপক ডা. মনি লাল আইচ লিটু বলেন, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে আরও ১৯ টি কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন করার পরিকল্পনা রয়েছে। 

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২৪,/বিকাল ৩:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit