মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম

ভোলাহাটে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

আলি হায়দার রুমান,ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৯৩ Time View

আলি হায়দার রুমান,ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ভোলাহাট উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়। ১৫ জুলাই সোমবার বেলা ১১টার দিকে উপজেলা কৃষি অধিদপ্তর কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সংসদ সদস্য সদস্য মুঃ জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান মোসাঃ শাহাজাদী বিশ্বাস, জেলা পরিষদ সদস্য মোসাঃ হোসেনে আরা পাখি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। মেলায় মোট ২৪টি স্টল রয়েছে। চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২৪,/দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit