বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

রাণীশংকৈলে  জাতীয় পার্টির দোয়া মাহফিল অনুষ্ঠিত।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১০০ Time View
রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই রবিবার  বিকালে রানীশংকৈল উপজেলার পৌর শহরের শান্তা কমিনিউটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা  জাতীয়  পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্মরণ সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ ও কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য  আলহাজ্ব হাফিজ উদ্দিন আহম্মেদ। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রাজিউর রহমান রাজী (স্বপন চৌধুরী), সাবেক সফল ছাত্র নেতা আলহাজ্ব শামসু হাবিব বিদ্যুৎ, রানীশংকৈল উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আবু তাহের, পৌর সভাপতি সামসুল আরেফিন, সাবেক সভাপতি আবু সুলতান আর্মি, পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ ফয়জুল ইসলাম, ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম ও জাতীয় পার্টির নেতা আক্তারুল ইসলাম প্রমুখ ।

এসময় বক্তারা হুসেইন মুহম্মদ এরশাদের জীবনি নিয়ে আলোচনা করেন এবং  তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মিলাদ মাহফিল অনুষ্ঠানে রানীশংকৈল উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  উল্লেখ্য যে এসময় উপজেলা জাতীয় পার্টির সম্মেলন নিয়ে তারিখ নির্ধারণ করেন এমপি হাফিজ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পৌর কাউন্সিলর ও যুব সংহতির সাধারণ সম্পাদক ইসাহাক আলী ।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৪,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit