রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

চৌগাছায় সাবেক রাষ্টপতি এরশাদের ৫র্থ মৃত্যু বার্ষিকী পালন

চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৩৪ Time View

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় সাবেক রাষ্টপতি ও জাতীয় পাটির প্রতিষ্ঠা পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের ৫র্থ মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা জাতীয় পাটির উদ্যোগে শহরের মৃধা মার্কেট হল রুমে এ মৃত্যু বার্ষিকী পালন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পাটির সহ-সভাপতি আব্দুর রশিদ মৃধা। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা জাতীয় পাটির সভাপতি ডাঃ নাজিম উদ্দীন। প্রধান বক্তার বক্তৃতা করেন উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মকবুল হোসেন। উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক বাবু প্রণব কুমার রায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করে উপজেলা জাতীয় পাটির যুগ্ম-সাধারণ সম্পাদক সফিকুল কবির সনু। বক্তৃতা করেন উপজেলা জাতীয় পাটির নেতা ফশিয়ার রহমান, আব্দুল মান্নান, রিপোন হোসেন, ডাঃ আব্দুল মান্নান, আমিনুর রহমান, উজ্ঝল হোসেন ও বিএম আব্দুর রশিদ প্রমুখ।

বক্তৃতা শেষে সাবেক রাষ্টপতি ও জাতীয় পাটির প্রতিষ্ঠা পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৪,/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit