শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

বিরতির সময় বাড়িয়ে শাকিরার গান, ক্ষুব্ধ কলম্বিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার ফাইনালে আজ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২৩ বছর পর ফাইনালের দেখা পাওয়া কলম্বিয়া। সাধারণত ফুটবল ম্যাচে ৪৫ মিনিটের দুই অর্ধের মাঝে যে বিরতি থাকে, তার দৈর্ঘ্য হয় ১৫ মিনিট। কিন্তু কোপার ফাইনালে এই বিরতির দৈর্ঘ্য হবে ২৫ মিনিট।

তবে মাঝবিরতির দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ নেস্তর লরেঞ্জো, ‘আমরা এর আগে যখন এক মিনিট দেরিতে মাঠে গিয়েছি, আমাদের জরিমানা করা হয়েছে। বিরতিতে এখন গানের অনুষ্ঠান হবে। আমাদের ২০-২৫ মিনিট বাইরে থাকা লাগবে। এতে ফুটবলারদের উপর প্রভাব পড়তে পারে, তারা ঝিমিয়ে পড়তে পারে।’

শাকিরার গান নিয়ে কোন আপত্তি নেই লরেঞ্জোর। তবে বিরতির দৈর্ঘ্য না বাড়ানোর জোর দাবি জানিয়েছেন তিনি, ‘গানের আয়োজন নিয়ে বলব শাকিরা দারুণ শিল্পী। সবাই উপভোগ করবে। আজই জানলাম (২৫ মিনিটের বিরতি)। আমার মতে নিয়ম অনুযায়ী ১৫ মিনিট বিরতি থাকা উচিত।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে আগামীকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ৬ টায় শুরু হবে কোপা আমেরিকার ফাইনাল। ম্যাচে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও হামেস রদ্রিগেজের কলম্বিয়া।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit