শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ট্রাম্পের ওপর গুলিবর্ষণ আমাদের গণতন্ত্রের জন্য ট্র্যাজেডি: ম্যাক্রোঁ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশ চলাকালে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়। ডান কানে আঘাতের কারণে বেশ রক্তক্ষরণ হলেও বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন তিনি।

এর আগে ট্রাম্পের নির্বাচনী সমাবেশে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। তিনি ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করে বলেছেন, নির্বাচনী সমাবেশে গুলির ঘটনায় তিনি ‘গভীরভাবে মর্মাহত’। এ ঘটনায় নিহত ট্রাম্পের একজন সমর্থকের কথা উল্লেখ করে তার পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন ইইউ প্রধান।

এক এক্স বার্তায় তিনি বলেন, ‘গণতন্ত্রে এমন রাজনৈতিক সহিংসতার কোন স্থান নেই।’ট্রাম্পকে হত্যা প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বার্তায় তার মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, মহাসচিব দ্ব্যর্থহীনভাবে এমন রাজনৈতিক সহিংসতার নিন্দা করেছেন। সেই সঙ্গে তিনি ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন। ট্রাম্পের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন স্পিকার মাইক জনসন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৪,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit