শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

আমেরিকায় ৬ মাসে তিন শতাধিক বন্দুক সহিংসতা, নিহত প্রায় ৪০০

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার শিকার হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি ডান কানে গুলিবিদ্ধ হন।

এ ঘটনার প্রেক্ষিতে আবারও আলোচনায় উঠে এসেছে আমেরিকার বন্দুক সহিংসতার চিত্র। জানা গেছে, চলতি বছরের প্রথম ৬ মাসে দেশটিতে তিন শতাধিক বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছে প্রায় ৪০০ জন।

গণমাধ্যমের প্রতিবেদন জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে শিকাগোর শহরতলিতে তিনটি ভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গুলি চালিয়ে ৮ জনকে হত্যা করেছিল এক বন্দুকধারী। এ বছর মার্কিন মুলুকে বন্দুকবাজের তাণ্ডবের অন্যতম প্রথম বড় ঘটনা ছিল সেটি। তবে সেই শুরু বা শেষ নয়। বন্দুক সহিংসতার ঘটনা আমেরিকায় চলছেই। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী দেশটির সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের উপরেও হামলা হয়েছে, তাও আবার ভরা জনসভায়। সেই ঘটনায় একজন দর্শকের মৃত্যু হয়েছে। গুরুতর আহতাবস্থায় দু’জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

তবে এই ঘটনা যেন মার্কিন ‘গান কালচারের’ একটি উদাহরণ মাত্র।

প্রতিবেদন অনুযায়ী, এ বছর ৩০ জুন পর্যন্ত আমেরিকায় ৩০২টি বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। এই সব ঘটনা সব মিলিয়ে ৩৯০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১,২১৬ জন। এরপর এই জুলাই মাসেও ট্রাম্পের ওপরে হামলার ঘটনাসহ ৩৪টি ‘গণগুলির’ ঘটনা ঘটেছে আমেরিকায়। জুলাইয়ের এই সব ঘটনায় প্রায় হারিয়েছেন মোট ৩২ জন। এর মধ্যে সবচেয়ে বড় হামলাটি হয়েছিল কেন্টাকির ফ্লোরেন্সে। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৫ জন। 

এদিকে গত ১০ জুলাই ক্যালিফোর্নিয়ার আলামেডায় এক বন্দুকধারীর হামলায় মৃত্যু হয়েছিল ৪ জনের। এই প্রেক্ষাপটে ১৩ জুলাই পর্যন্ত এ বছর আমেরিকায় ‘গণগুলির ঘটনায়’ সরকারি হিসাবে নিহত হয়েছে ৪২২ জন। আর রিপোর্ট পর্যন্ত ‘গণগুলির’ ঘটনা ঘটেছে ৩৩৬টি।

প্রসঙ্গত, আমেরিকায় প্রায়ই বন্দুক সহিংসতার ঘটনা সামনে আসে। প্রতিবছরই এই ধরনের ঘটনায় কয়েকশ’ মানুষের মৃত্যু হয় মার্কিন মুলুকে। এর আগে গতবছর ২৫ অক্টোবর আমেরিকার মেইন প্রদেশের ছোট্ট শহর লেউইস্টনে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছিল ১৮ জন। এদিকে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মিসিসিপ্পিতে এই ধরনেরই গুলির এক ঘটনায় মৃত্যু হয়েছিল ৬ জনের। এর আগে ২০২৩ সালেরই জানুয়ারি মাসে একই দিনে তিনটি পৃথক ঘটনায় তিনটি শহরে ৮ জন নিহত হয়েছিল আমেরিকায়। সেদিনের ঘটনায়, ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে শহরে একটি হামলায় নিহত হয়েছিলেন ৪ জন। সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১৪ জুলাই ২০২৪,/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit