শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

অবসর নিয়ে ভাবছেন না মেসি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : ল্যাটিন আমেরিকান ফুটবলের সেরা আসর কোপা আমেরিকার ফাইনালে আগামীকাল সোমবার (১৫ জুলাই) ভোরে মুখোমুখি হচ্ছে কলম্বিয়া-আর্জেন্টিনা। এবার কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হতে পারলে সর্বশেষ তিন বছরে আর্জেন্টিনার ঝুলিতে চারটি শিরোপা জমা হবে। দলের এই দারুণ সময় উপভোগ করছেন লিওনেল মেসিও। এক সাক্ষাতকারে জানিয়েছেন এখন অবসর নিয়ে ভাবছেন না। দলের এই ভালো সময়টা শুধু উপভোগ করতে চান।

মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার ভোরে ফাইনালের মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু ম্যাচ। এই ম্যাচ দিয়েই কোপাকে বিদায় বলবে আর্জেন্টিনার তারকা ডি মারিয়া। তবে অবসর ভাবনায় আপাতত নেই মেসি।

মেসি বলেন, ‌‘এই মুহূর্তে এটা নিয়ে আমি ভাবছি না। আমি উপভোগের মধ্য দিয়ে যাচ্ছি। কী ঘটছে, কী অর্জন করছি, এসব আমি দিন ধরে ধরে ভাবছি। জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত সময় কাটিয়েছি, আবার খারাপ সময়ও কাটিয়েছি। এখন শুধু উপভোগের মধ্যে থাকতে চাই। যতক্ষণ না মনে হবে যে, দলকে আমার আর দেয়ার নেই, ততক্ষণ পর্যন্ত এভাবেই চালিয়ে যাব।’

আর্জেন্টিনা জিতেছে এমন সবগুলো ফাইনালেই গোল করেছেন ৩৬ বর্ষী ডি মারিয়া। এবারের কোপার ফাইনালেও তার কাছে গোল চান অধিনায়ক মেসি। বরাবরের মতো ক্যারিয়ারের শেষ ফাইনালেও সতীর্থ-বন্ধু ডি মারিয়ার কাছে এমন আবদার মেসির।

‘কে জানে, হয়তো সে ফাইনালে আরও একটি গোল করবে। যেমন সে খেলেছে আগের সবগুলো ফাইনালে। এটা হবে অসাধারণ। দল এখনো আশা করছে সে অবসরের সিদ্ধান্ত থেকে ফিরে আসবে। আমরা সবসময় তাকে বলি যে, সবকিছু ঠিকঠাক থাকলে সামনে আমাদের প্লে-অফের খেলা আসছে। তবুও, সে তার সিদ্ধান্তে অটল। এমন কোনকিছুই নেই যে, তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে।’

কিউএনবি/অনিমা/১৪ জুলাই ২০২৪,/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit