শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মাছ–মাংস না পেয়ে কনেপক্ষকে লাঠিপেটা, বিয়ে পণ্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার আনন্দ নগর গ্রামে বিয়ের অনুষ্ঠানে মাছ–মাংস না পেয়ে কনেপক্ষকে পিটিয়ে বিয়ে পণ্ড করে দিয়েছে বরপক্ষ। রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আনন্দ নগর গ্রামের দীনেশ শর্মার মেয়ে সুষমার বিয়ে ছিল।  বরপক্ষকে খাওয়াতে পোলাও-পনির ও হরেক রকম তরকারি পাকানো হয়। 

খাওয়া-দাওয়ায় মাছ ও মাংস না পেয়ে কনেপক্ষকে পিটিয়ে বিয়ে ভেঙে দেয় বরপক্ষ। বর অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান। এরপর কনের পরিবার পুলিশের অভিযোগ দেন। 

কনের বাবা পুলিশ বলেন, আয়োজনে আমিষ না থাকায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে বর অভিষেক শর্মা, তার বাবা সুরেন্দ্র শর্মা এবং অন্যরা। আমি আপত্তি জানালে সুরেন্দ্রসহ কিছু অজ্ঞাতপরিচয় লোক আমার পরিবারের লোকজনকে লাঠি দিয়ে মারতে শুরু করেন এবং লাথি দেন, ঘুষি মারেন। 

এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হাতাহাতি, ঘুষি এবং চেয়ার ছোড়াছুড়ি হচ্ছে। দুই পক্ষে চলছে তুমুল ঝগড়া।

কিউএনবি/অনিমা/১৪ জুলাই ২০২৪,/সকাল ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit