শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

আখাউড়া পৌরসভার দেবগ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১০৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডবাসীকে নিয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল ৫ টা দেবগ্রাম আমতলী দোতলা মসজিদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়েছে।  দেবগ্রাম ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ বাবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্টান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবা।
বিশেষ অতিথি আখাউড়া থানার ওসি তদন্ত মোঃ শফিকুল ইসলাম, আখড়া উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল, অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা ইকবাল আহাম্মদ খান, আখাউড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খান আইয়ুব, দৈনিক মানবজমিন এর সাংবাদিক সজল আহমদ খান, দৈনিক গণকণ্ঠের স্টাফ রিপোর্টার বাদল আহমদ খান,  দেবগ্রাম ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাদির মোল্লা, সাধারণ সম্পাদক দেওয়ান জালাল উদ্দিন, আখাউরা বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি সাখাওয়াত হোসেন খান স্বাধীন, অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্য আজমল হোসেন খান কিশোর, ছবির আহাম্মদ খান, শাহিন মোল্লা সহ মাদ্রাসার শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সুশীল সমাজ, মাদ্রাসার ছাত্র সহ প্রায় ১০০ থেকে ১৫০ জন লোক। 
বক্তারা এলাকা থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহমুক্ত সমাজ গড়তে থানা পুলিশকে অনুরোধ করেন। আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবা মিটিং এ উপস্থিত জনতাকে বলেন- পুলিশ জনগণের বন্ধু, পুলিশ জনগণের কাছে এসে গেছে। আপনারা এলাকার লোকজন তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। আপনারা শান্তিতে ঘুমানোর জন্য পুলিশ আছে আপনাদের পাশে। তথ্য দিন সেবা নিন। 

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৪,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit