বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

চলতি বছরেই তমাকে বিয়ে করছেন শুনে যা বললেন রাফি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে সম্প্রতি তুফান সিনেমা ইস্যুতে একটি সাক্ষাৎকার দেন রাফি। ওই সাক্ষাৎকারে ব্লক বাস্টার হিট সিনেমা তুফান-র পাশাপাশি পরিচালক ব্যক্তিগত বিষয় নিয়েও কথা বলেন।

আলাপচারিতার এক পর্যায়ে তমা মির্জা প্রসঙ্গ ওঠে। পরিচালকের কাছে জানতে চাওয়া হয়, চলতি বছরেই অভিনেত্রী তমা মির্জাকে বিয়ে করছেন কি না?
 
এমন প্রশ্নের উত্তরে রাফি বলেন, বিয়ের পরিকল্পনা এখনও করিনি। আমার পরিচালিত অনেকগুলো সিনেমা হিট হয়েছে। তবে আমি আরও কিছু হিট সিনেমা দর্শকদের উপহার দিতে চাই। তারপর বিয়ে নিয়ে ভাববো।
 
এ বিষয়ে অবশ্য এখনও কোনো মন্তব্য করেননি অভিনেত্রী তমা। তবে অতীতে দেয়া এক সাক্ষাৎকারে তমা জানিয়েছিলেন, সমবয়সী হওয়ায় রাফির সঙ্গে তার বোঝাপড়াটা বেশ ভালো। 
 
নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে অবশ্য সরাসরি মিডিয়ায় কোনো তথ্য এখন পর্যন্ত তুলে ধরেননি এ জুটি। আর তাই রাফি ও তমার প্রেমের সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে এখনও চলছে নানান জল্পনা। তবে সত্যিটা কী তা শুধু সময় গড়ালেই বোঝা যাবে।  

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৪,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit