শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ইসরাইলগামী উড়োজাহাজের সেই সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র ভেঙে গেল ১৩ বছর আগে গেইলের করা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের মিছিল-সমাবেশ বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই পাকিস্তানির পানছড়ির দুর্গম প্রফুল্লপাড়ায় সেনাবাহিনীর বিদ্যালয় পুনর্নির্মাণ, সৌরচালিত পানির পাম্প স্থাপন।

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৪ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় একটি নৌকা ডুবে চার অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। ফ্রান্সের কোস্টগার্ড এমনটি জানিয়েছে। খবর বিবিসির।

বৃহস্পতিবার (১১ জুলাই) স্থানীয় সময় রাতে অভিবাসনপ্রত্যাশীরা ফ্রান্সের উত্তর দিকে বোলোগনে-সুর-মের উপকূলের কাছে সাগরে পড়ে যান বলে জানিয়েছে নৌ বাহিনীর একটি টহল দল। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এ ঘটনাকে সত্যিকার অর্থেই ভয়ংকর বলে বর্ণনা করেছেন।

কোস্ট গার্ড জানায়, অভিবাসন প্রত্যাশীদের নৌকার একটি অংশ চুপসে গেলে বেশ কয়েকজন সাগরে পড়ে যান। বাকিরা ক্ষতিগ্রস্ত রাবারের নৌকা আঁকড়ে ভাসছিলেন। নৌকায় থাকা সবাইকে বোলোগনে সৈকতে নিয়ে আসা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

স্থানীয় সময় ৪টা ৩০ মিনিটে প্রাথমিক সতর্কতা তোলা হয়। হেলিকপ্টারটি ৩০ মিনিট পর এসে দেখতে পায়, বেশ কয়েকজন পানিতে ভাসছেন। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সোম ও মঙ্গলবার ৪৮৪ অভিবাসনপ্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন।

১৮ জুন ১৫টি ছোট নৌকায় করে ৮৮২ অভিবাসনপ্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দেন, যা এ বছরের নতুন একটি রেকর্ড। এ সংখ্যা ২০২২ সালের অক্টোবরের পর থেকে এক দিনে সর্বোচ্চ। চলতি বছর এ পর্যন্ত ১৩ হাজার লোক চ্যানেল পাড়ি দিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit