বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

প্রবল বৃষ্টিতে পানির নিচে ঢাকা, অনেক গাড়ি বিকল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : প্রচন্ড বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাট পানিতে ডুবে গেছে। এছাড়া রাস্তায় অনেক গাড়ি বিকল হয়েছে বলে জানা গেছে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি করেছে। এ অবস্থায় রাজধানীবাসীকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এলাকাগুলো হলো- ফকিরাপুল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণি, নিউ মার্কেট, ধানমন্ডি রাপা প্লাজা, বংশাল, মিরপুর রোকেয়া সরণি, দয়াগঞ্জ মোড়, সায়দাবাদ বাস টার্মিনাল, নিমতলী, টয়েনবি সার্কেল রোড, ধানমন্ডি ২৭, এলিফ্যান্ট রোড, মৎস্যভবন, কাওরান বাজার, বিজয় সরণি, ঢাকা গেট ভিআইপি রোড, মিরপুর মাজার রোডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকা।

কয়েক দিনের ভ্যাপসা গরমের পর শুক্রবার ভোর থেকেই রাজধানীতে শুরু হয় বৃষ্টি। সাপ্তাহিক ছুটির সকালেই ঢাকায় প্রবল বৃষ্টিতে বেকায়দায় পড়ে যান বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণকারী ও অন্যান্য মানুষ। আজ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ঝড়ছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৪,/দুপুর ২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit