বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

নির্বাচনে লড়ার প্রতিশ্রুতি বাইডেনের, জানালেন ‘ট্রাম্পকে হারাতে আমিই সেরা প্রার্থী’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কই যেন কাল হতে যাচ্ছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য। তার নিজ দলের নেতারা এখন প্রকাশ্যেই বলছেন, চলতি প্রেসিডেন্ট নির্বাচনে তিনি যেন সরে দাঁড়ান। অন্যদিকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য নিজেকে সেরা প্রার্থী দাবি করেছেন জো বাইডেন। 

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওয়াশিংটনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলন শেষে প্রায় এক ঘণ্টার একক সংবাদ সম্মেলন করেন বাইডেন। এ সময় বাইডেন বলেন, তিনি সুস্থ আছেন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য তিনিই সেরা প্রার্থী।

বাইডেনের সংবাদ সম্মেলনে তার রাজনৈতিক জীবন, প্রেসিডেন্টের দায়িত্বকাল, দ্বিতীয় দফায় নির্বাচনে প্রার্থী হওয়াসহ দেশ-বিদেশের নানা বিষয় উঠে আসে। বিশেষ করে বয়সের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়াতে ৮১ বছর বয়সী বাইডেনের ওপর চাপ বাড়ছে। নিজ দল ডেমোক্রেটিক পার্টির অনেক নেতা ইতিমধ্যে বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলছেন।

তবে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে বাইডেন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় থাকার ব্যাপারে তার অনড় অবস্থান প্রকাশ করেন। বাইডেন বলেন, ‘আমি দৃঢ়প্রতিজ্ঞ যে আমি লড়ছি।’ বাইডেন দাবি করেন, তিনিই সেরা যোগ্য ব্যক্তি। তিনি বলেন, তিনি স্নায়বিকভাবে সুস্থ। কাজেই তিনি প্রতিদিন পরীক্ষা দিচ্ছেন।

এদিকে বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ ও ইপসস একটি জরিপ চালায়। এতে বলা হয়েছে, ট্রাম্প ও বাইডেন এই জরিপে সমান ৪৬ শতাংশ সমর্থন পেয়েছেন। গত এপ্রিলে এবিসি নিউজ ও ইপসসের জরিপেও এমন চিত্র উঠে এসেছিল। তবে এবার বাইডেনের জন্য দুঃসংবাদই উঠে এল জরিপে। ওয়াশিংটন পোস্টের জরিপে বলা হয়েছে, ৫৬ শতাংশ ডেমোক্র্যাট ও দেশটির দুই-তৃতীয়াংশ ভোটারই চাইছেন, বাইডেন যেন নির্বাচন থেকে সরে দাঁড়ান। আর জরিপে অংশ নেওয়া অর্ধেক মার্কিন চাইছেন, ট্রাম্পও যেন সরে দাঁড়ান।

সূত্র: রয়টার্স

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৪,/দুপুর ১২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit