রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

ফের বাড়ছে যমুনার পানি, বানভাসীদের মধ্যে আতঙ্ক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ফের বাড়তে শুরু করেছে। গত ১৮ ঘণ্টায় ৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফের পানি বাড়ায় ভাঙন কবলিত ও বানভাসীদের মধ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। দীর্ঘ ১৫ দিন পানিবন্দী অবস্থায় থাকায় বানভাসীদের জীবন দুর্বিষহ হয়ে ওঠেছে। কাজকর্ম না থাকায় চরম খাদ্য সংকট দেখা দিয়েছে।

বিশুদ্ধ পানির সংকটের কারণে ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বানভাসী মানুষ। বন্যা কবলিত এলাকায় যাতায়াত ব্যবস্থার সমস্যায় চরম দুর্ভোগে রয়েছে। অনেকে বুক পানি পাড়ি দিয়ে যাতায়াত করছেন। রাস্তা ভেঙে অনেকস্থান প্লাবিত হচ্ছে। জেলার ৫ উপজেলার ৩৪ ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছেন। কৃষকের সাড়ে ৬ হাজার হেক্টর জমি পানিতে তলিয়ে নষ্ট হয়ে পড়েছে। গো-খাদ্যের সংকটও চরমে। প্রশাসনের পক্ষ থেকে মাত্র ১০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হলেও অনেক পরিবার সেই ত্রাণ থেকেও বঞ্চিত রয়েছেন।

অন্যদিকে পানি বাড়ায় ভাঙন আতঙ্কে দিন কাটছে যমুনা অরক্ষিত অঞ্চলের বাসিন্দাদের। বর্তমানে জেলার পাঁচটি উপজেলার অন্তত অর্ধশত পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। কাজিপুর উপজেলার খাসরাজবাড়ী, তেকানী, নিশ্চিতপুর, সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন, গাছাবাড়ী, এনায়েতপুরের আড়কান্দি, কৈজুরী, পাচিল, চৌহালীর ভুতের মোড়ে প্রতিদিন বসতভিটা বিলীন হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড মাত্র কয়েকটি পয়েন্টে কিছু কিছু জিওব্যাগ ফেলে নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা করছে। 

কাওয়াকোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন ঠান্ডু জানান, পানি বাড়ায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। একদিকে ইউনিয়নটি বন্যা কবলিত অন্যদিকে তীব্র ভাঙন। দুই দুর্যোগ মাথায় নিয়ে কাওয়াকোলাবাসী দুর্বিষহ জীবনযাপন করছেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, গত ১৮ ঘণ্টায় যমুনার পানি সিরাজগঞ্জে পয়েন্টে ৪ সেমি বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘণ্টা ধীরগতিতে পানি বাড়তে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit