সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

ফ্রান্সে চলতি সপ্তাহেই প্রধানমন্ত্রী পদের প্রার্থী ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক :   ফ্রান্সের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে মঙ্গলবারই পার্লামেন্টে ‘ওরিয়েন্টেশন সেশন’-এর জন্য গিয়েছেন বামপন্থী নিউ পপুলার ফ্রন্টের সদস্যেরা। পার্লামেন্টে ফিরেছেন ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ-ও। এ দিনের আলোচনায় বারবার উঠে এল শরিকদের বোঝাপড়া ও জোট গঠনের বিষয়টি।

ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষে মোট আসন সংখ্যা ৫৭৭টি। সেটির মধ্যে ১৮২টি আসনে জিতেছে নিউ পপুলার ফ্রন্ট। অন্য বামপন্থী দলগুলোর আসন সংখ্যা ১২, সব মিলিয়ে বামপন্থীদের হাতে রয়েছে ১৯৪টি আসন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দল জিতেছে ১৬৮টি। মেরিন লা পেন-এর উগ্র ডানপন্থী ন্যাশনাল র‌্যালি ১৪৩টি আসনে জিতেছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্তত ২৮৯টিতে জেতা দরকার, যা কোনও দলেরই নেই।

এখন ফ্রান্সে সব থেকে বেশি যেটা প্রয়োজন, সেটি হল প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হবেন, তা ঠিক করা। তবে, নিউ পপুলার ফ্রন্টের গ্রিন পার্টি, সোশ্যালিস্ট পার্টি, কমিউনিস্ট ও অতি-বাম ফ্রান্স আনবাওড (এলএফআই)-এর সদস্যদের এখনও এই নিয়ে আলোচনা চলছে। তবে, এই সপ্তাহের শেষেই প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে কারও নাম সামনে আসতে চলেছে সেটা নিশ্চিত। সোশ্যালিস্ট পার্টির অলিভিয়ে ফোরের দাবি, তিনিই হতে চলেছেন সেই প্রার্থী। প্রসঙ্গত, বর্তমান প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল পদত্যাগপত্র জমা দিলেও ম্যাক্রোঁ তা গ্রহণ করেননি।

এদিকে, ফ্রান্সের রিপাবলিকান পার্টির নেতা এরিক সিয়োতি আবার মঙ্গলবারই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার দলের উচিত মেরিন লা পেনের সঙ্গে জোট তৈরি করা। যদিও, তার দলের নেতারা এই মন্তব্য নাকচ করে জানিয়েছেন, উনি শুধু নিজের কথা বলছেন, দল সহমত নয়।

তবে বিশেষজ্ঞদের মতে, জরুরি ভিত্তিতে তাড়াহুড়া করে ন্যাশনাল অ্যাসেম্বলির এই নির্বাচনের ঘোষণা করে আদতে ‘কপাল পুড়েছে’ ম্যাক্রোঁর। নতুন সরকার গড়তে এখন বামপন্থীদের সঙ্গে হাত মেলানো ছাড়া উপায় নেই তার। যার প্রভাব পড়বে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও। সূত্র: লা মুনডে

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit