সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

পশ্চিমতীরে বসতি সম্প্রসারণের নিন্দা জানালেন বিদায়ী ইসরায়েলি জেনারেল

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিমতীরে বসতি সম্প্রসারণের নিন্দা জানিয়েছেন বিদায়ী ইসরায়েলি জেনারেল ইহুদা ফক্স। তিনি তার বিদায়ী অনুষ্ঠানে এই নিন্দা জানান।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইহুদা ফক্স বলেন, পশ্চিমতীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা জাতীয়তাবাদী অপরাধ করছে। তারা সহিংসতার মাধ্যমে ফিলিস্তিনিদের মনে ভয় ধরিয়ে দিচ্ছে। অথচ সেখানে অবস্থানরত ফিলিস্তিনিরা ইসরায়েলের জন্য কোনও হুমকিই নয়।

তিনি আরও বলেন, আমার দৃষ্টিতে ইহুদিবাদ আর ইহুদি ধর্ম এক নয়। অন্তত আমি আমার বাবা-মা থেকে যে ধর্ম শিখেছি, তার সাথে ইহুদিবাদের কোনও মিল নেই। এটি তাওরাত নির্দেশিত ইহুদিবাদ নয়। বরং এর মাধ্যমে শত্রুদের পথ অবলম্বন করা হচ্ছে।

অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিমতীরের ফিলিস্তিনি শহর ও গ্রামে অভিযান বাড়িয়েছে।

ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, গত অক্টোবর থেকে অন্তত ৫৫৩ ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনী এবং ভূখণ্ডে বসতি স্থাপনকারীদের দ্বারা নিহত হয়েছেন। এছাড়া ৯ হাজার ৫১০ জনকে আটক করা হয়েছে। সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২৪,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit