বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

ফের বেধে যেতে পারে চীন-ভারত সংঘাত, ইস্যু এবার বিদ্যুৎকেন্দ্র

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অরুণাচল প্রদেশে ১২টি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ১০০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা চূড়ান্ত করেছে ভারত। সরকারি সূত্রে জানা গেছে, এই পদক্ষেপ চীনের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে নতুন মাত্রা দিতে পারে। 

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি উত্তর-পূর্ব হিমালয়ের এই অঞ্চলের প্রতিটি প্রকল্পের জন্য প্রায় ৯ কোটি ডলার সহায়তার অনুমোদন করেছেন। এই উদ্যোগের আওতায় অরুণাচল প্রদেশের ১২টি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য প্রায় ৯ হাজার কোটি রুপি বরাদ্দ করা হবে। 

জানা গেছে, এই মেগাপ্রকল্পটি উত্তর-পূর্বের রাজ্যগুলোর সমর্থন পাবে বলে আশা করা হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এই জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর পরিকল্পনা ঘোষণা করা হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার আগামী ২৩ জুলাই এই প্রকল্পগুলো উন্মোচন করবে। 

সূত্রগুলো গোপনীয়তার কারণে নাম প্রকাশ করতে অস্বীকার করেছে। এদিকে, ভারতীয় অর্থ ও বিদ্যুৎ মন্ত্রণালয় এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ভারত ও চীনের মধ্যে ২,৫০০ কিলোমিটার সীমান্ত রয়েছে যার বেশিরভাগই অনির্ধারিত। ১৯৬২ সালে এই সীমান্ত নিয়েই যুদ্ধ বেধেছিল। ভারত দাবি করে অরুণাচল প্রদেশ তার অবিচ্ছেদ্য অংশ, কিন্তু চীন এটি দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে। তাই এই বিতর্কিত অঞ্চলে ভারতীয় অবকাঠামো নির্মাণের প্রকল্পে চীন তীব্র বিরোধিতা করছে। সূত্র : রয়টার্স

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২৪,/দুপুর ২:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit