সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

শেষ বেলায় না পাওয়ার আক্ষেপ রোনাল্ডোর

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : এক জীবনে কতশত সাফল্যেই তো পূর্ণ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অর্জনের ঝুলি। রেকর্ড আন্তর্জাতিক ম্যাচ (২১২) ও রেকর্ড গোল (১৩০) সবই তার নামের পাশে। এক বিশ্বকাপ ছাড়া রোনাল্ডো জিতেছেন ক্যারিয়ারের সম্ভাব্য সব ট্রফি। এরপরও বিদায় বেলায় আক্ষেপের সুর পর্তুগিজ সুপারস্টারের কণ্ঠে।

বিদায় বলছি, কারণ এই ইউরো শুরুর আগেই রোনাল্ডো জানিয়েছিলেন এটাই তার শেষ। সে হিসেবে রোনাল্ডো তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি না টানলেও ইউরো অধ্যায়ের শেষটা হয়েই গেছে। আর সেটা তিনি নিজেই জানিয়েছেন ইউরো শুরুর আগে।

যেখানে তিনি বলেছিলেন, ‘নিঃসন্দেহে এটি আমার জন্য শেষ ইউরো। তবে আমি এটা নিয়ে আবেগপ্রবণ নই। খেলাটি নিয়ে আমি ভক্তদের মধ্যে যে উদ্দীপনা দেখি তা আমাকে মুগ্ধ করে। তাছাড়া এটাই আমার পরিবার। আর ফুটবল দুনিয়ার বাইরে আমার আর কি-ই বা করার আছে?’

সেই রোনাল্ডো তার বিদায়টা স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন ইউরো জিতে। তবে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে হেরে তার সেই স্বপ্ন ভেঙেছে। যাকে বলা হচ্ছে পর্তুগিজ তারকার শেষ ম্যাচ। এবারের ইউরোটা অবশ্য ভালো যায়নি তার। ৫ ম্যাচে করতে পারেননি কোনো গোল। স্বাভাবিকভাবেই তাই যেতে হয়েছে সমালোচনার মধ্যে দিয়ে। অনেকে তো মনে করছেন, এটাই পর্তুগালের হয়ে রোনাল্ডোর শেষ ম্যাচ। যদিও এ নিয়ে তাৎক্ষণিক কোনো কথা বলেননি তিনি।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে কথা বলেছেন রোনাল্ডো। তবে সেটা অবসর ইস্যুতে নয়। নিজেদের হতাশার কথা তুলে ধরেছেন তিনি।

রোনাল্ডো বলেন, ‘আমরা আরও বেশি চেয়েছিলাম। আমাদের আরও বেশি প্রাপ্য ছিল। আমাদের নিজেদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য, পর্তুগালের জন্য। আপনারা আমাদের যা কিছু দিয়েছেন এবং আমরা যা অর্জন করেছি, সবকিছুর জন্য কৃতজ্ঞ।’

২০০৪ সালে প্রথম ইউরো খেলেন রোনাল্ডো। এরপর থেকে এ নিয়ে ষষ্ঠ ইউরো খেলেছেন ৩৯ বছর বয়সি এ তারকা। ইউরোর ইতিহাসে যা সবচেয়ে বেশিবার খেলা। এরমধ্যে ২০১৬ সালে পর্তুগালকে চ্যাম্পিয়নও করেছেন তিনি।

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৪,/দুপুর ১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit