সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

বেনজীরের ডুপ্লেক্স বাগানবাড়ি জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৩৯ Time View

ডেস্ক নিউজ : পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৪ কাঠার ওপর নির্মিত ডুপ্লেক্স বাগানবাড়িটি আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম আনন্দ হাউজিং সোসাইটি এলাকার এই বাড়িটি জব্দ করে। 

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুর আলম ও দুদকের উপ-পরিচালক মঈনুল হাসান রওশনীর নেতৃত্বে একটি দল রূপগঞ্জের পূর্বাচলের দক্ষিণবাগ এলাকার লাল রঙের আলিশান ডুপ্লেক্স বাড়িটি জব্দ করে।

স্থানীয়রা এতদিন কোনো কথা না বললেও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি দেখে অনেকে বাড়ির ফটকে এসে জড়ো হন। তারা জানায়, আট বছর আগে এলাকার প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে ১ কোটি ৮৩ লাখ টাকায় ৫৫ শতাংশ জায়গা কেনেন তিনি। বছর চারেক আগে ওই বাড়িটি করেন বেনজীর। প্রায় সময় এই বাড়িতে রাত যাপন করতেন সাবেক পুলিশ প্রধান।

দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর আদালতের জেষ্ঠ্য বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত সাবেক পুলিশ প্রধানের এই সম্পত্তি ক্রোকের আদেশ দেন। নারায়ণগঞ্জে বেনজীরের আর কোনো সম্পদ আছে কি না তার অনুসন্ধান চলছে বলে জানান দুুদকের উপ-পরিচালক মঈনুল হাসান রওশনীর। 

তিনি বলেন, ‘দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এই সম্পত্তি ক্রোকের আদেশ দেন। পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে। ফলে জেলা প্রশাসকের টিম ও দুদকের টিম সম্মিলিতভাবে ভবনটি সিলগালা করেছে। এই সম্পত্তির মূল্য এখনই বলা সম্ভব না। আমাদের অনুসন্ধান চলমান রয়েছে।’

অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল আলম জানান, আদালতের নির্দেশে বাড়িটি ক্রোক করা হয়েছে। তবে বাড়িটির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

তিনি বলেন ‘ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত কর্তৃক রূপগঞ্জ উপজেলাধীন সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও তদারকির জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে রিসিভার নিয়োগ করা হয়েছে। জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে এই সম্পত্তি নিয়ন্ত্রণে নেওয়া হলো। পরবর্তী সময়ে কমিটি কর্তৃক কর্মপন্থা নির্ধারণ করে ব্যবস্থা নেওয়া হবে।’

দোতলা ভবনটিতে কিছু কুকুর ও পাখি রয়েছে। আগামি শনিবার পর্যন্ত বাড়িটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/রাত ৯:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit