মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের নজরুল বর্ষ উপলক্ষে দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন

নিজেকে প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট বললেন বাইডেন!

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফের বড়সড় ভুল করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি নিজেকে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট বলে দাবি করেন তিনি। সম্প্রতি একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেনকে বলতে শোনা যায়, ‘আমি গর্বিত যে, আমি প্রথম ভাইস প্রেসিডেন্ট, প্রথম কৃষ্ণাঙ্গ নারী।’

একটি এক্স হান্ডেলের পোস্টে বাইডেনের এই মন্তব্যের অডিও পোস্ট করা হয়। প্রসঙ্গত, ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলেন বারাক ওবামা। আর ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাইডেন।

আবার বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রের প্রথম নারী এবং অশ্বেতাঙ্গ ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন কমলা হ্যারিস। ধারণা করা হচ্ছে, ওবামা এবং কমলার প্রসঙ্গ উল্লেখ করতে গিয়েই গুলিয়ে ফেলেন বাইডেন। এনডিটিভি জানিয়েছে, গত বৃহস্পতিবার (৪ জুলাই) তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্কে নেমেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন।

সেদিন বাইডেনের কাঁপা-কাঁপা গলা, বক্তব্যের খেই হারিয়ে ফেলা-এ সব নিয়ে ট্রাম্প তাকে যথেষ্ট তাচ্ছিল্য করেছিলেন। তারপরেই ডেমোক্র্যাটদের একাংশ বাইডেনকে সরিয়ে অন্য কাউকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী করার দাবি তোলেন। কিন্তু, ট্রাম্পের বিরুদ্ধে ভোটে লড়তে অনড় বাইডেন। এই পরিস্থিতিতে তার নতুন এই ভুল মন্তব্য  ডেমোক্র্যাট শিবিরের বিড়ম্বনা বৃদ্ধি করবে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit