মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের নজরুল বর্ষ উপলক্ষে দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন

পরাজয় মেনে নিয়ে যা বললেন সাঈদ জলিলি

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মাসুদ পেজেশকিয়ানকে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছেন বিরোধী নেতা জলিলি। রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেন, ‘তাকে শুধু সম্মানই নয়, এখন আমাদের সমস্ত শক্তি ব্যবহার করতে হবে এবং তাকে এগিয়ে যেতে সাহায্য করতে হবে।’

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটে জয়লাভ করেছেন সংস্কারপন্থি পার্থী মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে পেজেশকিয়ান এক কোটি ৬৩ লাখ এবং তার প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি এক কোটি ৩৫ লাখ ভোট পেয়েছেন বলে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে।
 
চলতি বছরের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার মৃত্যুর পর ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচন ঘোষণা করা হয়। এই জয়ের মধ্যে দিয়ে ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হবেন পেজেশকিয়ান।
 
কট্টরপন্থিদের ব্যাপক নির্বাচনী প্রচারণার মাঝে নারীর অধিকার, অধিক সামাজিক স্বাধীনতা, পশ্চিমের সঙ্গে বৈরিতায় সতর্কতা ও অর্থনৈতিক সংস্কারের প্রতি সমর্থন জানিয়ে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন সংস্কারপন্থি মাসুদ পেজেশকিয়ান।
 
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দ্বিতীয় দফায় ৪৯ দশমিক ৮ শতাংশ ভোটার উপস্থিতি ছিল। গত শুক্রবার (২৮ জুন) অনুষ্ঠিত হয় প্রথম ধাপের প্রেসিডেন্ট নির্বাচন। তবে নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল অনেক কম। ৬ কোটি ১০ লাখ ভোটারের মধ্যে মাত্র ৪০ শতাংশ ভোট দেন।
 
প্রথম দফার ভোটে ৪২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন মাসুদ পেজেশকিয়ান। অন্যদিকে সাঈদ জলিলি পান ৪০ শতাংশ। তেহরানের রক্ষণশীল সাবেক মেয়র মোহাম্মদ বাগের গালিবাফ ১৪.৪ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হন।
 
কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় ভোট দ্বিতীয় দফায় গড়ায়। দ্বিতীয় দফার ভোটে প্রার্থী হিসেবে ছিলেন সংস্কারপন্থি প্রার্থী মাসুদ পেজেশকিয়ান ও রক্ষণশীল প্রার্থী সাইদ জলিলি। অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার বলেছেন, প্রথম রাউন্ডের তুলনায় দ্বিতীয় দফায় ভোটার উপস্থিতি বেশি।
 
ইরানের নতুন প্রেসিডেন্ট  মাসুদ পেজেশকিয়ানের বয়স ৬৯ বছর। তিনি হৃদ্‌রোগবিষয়ক সার্জন। ইরানের পার্লামেন্টে ২০০৮ সাল থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৪,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit