মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

আখাউড়ায় ভুইয়া আবাসিক হোটেলে পুলিশের হানা, হোটেল মালিকসহ আটক ৪ 

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১০০ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভুইয়া আবাসিক  হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অপরাধে ৪ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।শুক্রবার (৫ জুলাই) বিকাল ৩টার দিকে পৌর শহরের সড়ক বাজারে অবস্থিত ভুঁইয়া আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। আখাউড়া থানার সাব-ইন্সপেক্টর মো. এরশাদ মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি চৌকস টীম এ অভিযান পরিচালনা করে। 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবা জানান, পৌর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আবাসিক হোটেল ভুঁইয়া আবাসিক হোটেলে অভিযান চালানো হয়।অভিযানকালে অসামাজিক কার্যকলাপের দায়ে হোটেল মালিকসহ ৪ জন নারী-পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit