মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা জানাল ভারত ১৫ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তুরস্ক-সৌদি ও পাকিস্তান একটি পদক্ষেপ নিচ্ছে: এরদোগান ‘আসসালামু আলাইকুম’ ও ‘ইনশাআল্লাহ’ বলায় ভারতে নারী পুলিশ কর্মকর্তাকে বদলি যানজট কমাতে বাসস্ট্যান্ড স্থানান্তর ও এআই ট্রাফিক ব্যবস্থার উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘পাকিস্তানের সঙ্গে কোনো টুর্নামেন্টেই খেলা উচিত নয়’ জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুট সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি

স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে, দুধ দিয়ে গোসল স্বামীর

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : চুয়াডাঙ্গায় স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার পর দুধ দিয়ে গোসল করেছেন এক যুবক। সদর উপজেলার নেহালপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসল করা যুবকের নাম সেকেন্দার আলী। তিনি পেশায় একজন ট্রাক্টর চালক। 

তার খালাতো ভাই মাজেদুল ইসলামের সঙ্গে স্ত্রী পরকীয়া করে আসছিলেন। স্বামী সেকেন্দার আলী বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। পরে ওই নারীর সঙ্গে পরকীয়া প্রেমিক মাজেদুল ইসলামের বিয়ে দেন সেকেন্দার। পরে তিনি দুধ দিয়ে গোসল করলে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এলাকা সূত্রে জানা গেছে, গ্রামের আব্বাস আলীর ছেলে সেকেন্দার আলীর স্ত্রী তিন সন্তানের জননী। সেকেন্দার আলীর নিষেধ সত্ত্বেও একই গ্রামের মিলন হোসেনের ছেলে মাজেদুল ইসলামের সঙ্গে পরকীয়া সম্পর্ক চালিয়ে যেতে থাকে ওই নারী। ব্যাপারটি ধরার জন্য গত ৩ জুলাই বুধবার সন্ধ্যায় ওঁত পেতে থাকেন সেকেন্দার। এক পর্যায়ে তাদের অবৈধ সম্পর্ক তিনি হাতেনাতে ধরে ফেলেন। পরে গ্রামবাসীর সহযোগিতায় সেকেন্দার স্ত্রীকে পরকীয়া প্রেমিক মাজেদুলের সঙ্গে বিয়ে দেন এবং পরদিন তিনি দুধ দিয়ে গোসল করেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এছাড়া দুধ দিয়ে গোসলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সেকেন্দার জানান, গ্রামবাসীর সাহযোগিতায় বিয়ে দেওয়া হয়েছে। 

দুধ দিয়ে গোসলের বিষয়ে সেকেন্দার আলী বলেন, তাদের বিয়ে দিতে পেরে যেন একটি বড় পাপ থেকে মুক্তি পেয়েছি। তাই দুধ দিয়ে গোসল করেছি। 

স্থানীয় বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন বলেন, দীর্ঘদিন তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। এরপর স্বামী নিজেই তার স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন বলে শুনেছি। পরে বাড়িতে এসে সেকেন্দার দুধ দিয়ে গোসল করেছেন বলেও জানতে পেরেছি।

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit