মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

নিখোঁজের ১২ ঘণ্টা পর মিলল শিশুর বিবস্ত্র মরদেহ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : পাবনার ঈশ্বরদীতে স্কুলছাত্র জিহাদ হোসেন (৯) নিখোঁজের ১২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার ভোর ৫টায় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মনসিদপুর তেঁতুলতলায় পরিত্যক্ত খাদ্যগুদামের ঝোপের মধ্যে বিবস্ত্র অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত জিহাদ হোসেন মুনসিদপুর গ্রামের প্রবাসী হাসেম আলীর ছেলে। সে দাশুড়িয়া কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। 

এ বিষয়ে জিহাদ হোসেনের বড় ভাই মোহাম্মদ শুভ জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে তেঁতুলতলা পরিত্যক্ত খাদ্যগুদামের কাছে সহপাঠীদের সঙ্গে বৃষ্টিতে ভিজে খেলাধুলা করছিল জিহাদ। আমি তাকে বৃষ্টিতে না ভিজে বাড়ি চলে যাওয়ার কথা বলে সেখান থেকে চলে আসি। কিছুক্ষণ পর বাড়িতে গিয়ে দেখি জিহাদ নেই। 

পরে তেঁতুলতলা গোডাউনের কাছে গিয়েও তাকে পাইনি। অনেক খোঁজাখুঁজির পর রাতে এলাকায় মাইকিং করা হয়। রাত ১২টার দিকে তেঁতুলতলা গোডাউনের ভেতরে জিহাদের হাফপ্যান্ট ও স্যান্ডেল পাওয়া যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে শনিবার ভোর ৫টার দিকে গোডাউনের ঝোপের মধ্যে বিবস্ত্র ও পাটিতে জড়ানো অবস্থায় মরদেহ পাওয়া যায়। 

দাশুড়িয়া কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আফজাল হোসেন খান বলেন, জিহাদ নিখোঁজের খবর গতকাল শুনেছি। ভোরে শুনতে পেলাম তার মরদেহ উদ্ধার হয়েছে। জিহাদ আমাদের স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। 

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম বলেন, শিশু জিহাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/দুপুর ১২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit