বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা

এসসিও সম্মেলনে হাত মেলালেন শি-পুতিন, এবারও গেলেন না মোদি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কাজাখস্তানের রাজধানী আস্তানায় চলছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) বা সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলন। আজ বৃহস্পতিবার এই সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি চিন পিং যোগ দিলেও যোগ এবারও সম্মেলনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের প্রতিনিধি হিসেবে সম্মেলনে থাছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে যোগ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, যদিও তুরস্ক জোটের সরাসরি সদস্য নয়। যোগ দিয়েছে ইরানও। খবর আল জাজিরা 

২০০১ সালে গঠিত সাংহাই সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য রাষ্ট্রগুলো হল চীন, ভারত, ইরান, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, তাজিকিস্তানসহ মোট ৯টি দেশ। পশ্চিমের এক মেরুক বিশ্বব্যবস্থার বিপরীতে নিরাপত্তা ও অর্থনৈতিক ইস্যুকে প্রাধান্য দিয়ে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোই এই জোটের লক্ষ্য।  

এই জোটের অন্যতম দুই প্রধান সদস্য রাশিয়া ও চীন পশ্চিমা প্রাধান্যের বিরুদ্ধে সরাসরি আওয়াজ তুলেছে। কিন্তু ভারত এ ক্ষেত্রে নমনীয়। দেশটি পশ্চিমা বিশ্ব এবং এই জোটের দেশগুলোর সঙ্গে কৌশলী সম্পর্ক বজায় রেখেছে। সাম্প্রতিক সময়ে ভারতকে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশলের বেশি আগ্রহী বলে মনে হচ্ছে। তাই টানা দুই সম্মেলন ধরে মোদির এই অনুপস্থিতি তাই নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২৪,/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit