শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
টেস্ট ক্রিকেটকে অপমান করেছে পাকিস্তান যে কারণে এক বছরের কম বয়সি শিশুর মধু খাওয়া উচিত নয় আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকানদের হুশিয়ারি ট্রাম্পের বিনা অপরাধে ১৫ বছরের বন্দিজীবনের করুণ কাহিনী শোনালেন এই মুসলিম লেখক বিরোধী দলের একটি যৌক্তিক পরামর্শও নিচ্ছে না সরকার: ডা. শফিকুর রহমান

ইসরাইলি আগ্রাসনে ১০ জনের মধ্যে ৯ জনই বাস্তুচ্যুত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলি আগ্রাসনে অঞ্চলটির ৯০ শতাংশ মানুষই বাস্তুচ্যুত হয়েছে। সেই হিসাবে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই নিজ নিজ বাড়িঘর থেকে উচ্ছেদ হয়েছে। 

বুধবার (৩ জুলাই) এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ)। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

ওসিএইচএর ফিলিস্তিন অঞ্চলের প্রধান আন্দ্রেয়া দে দোমিনিকো বুধবার জানিয়েছেন, গাজায় ইসরাইলি আগ্রাসনের কারণে অন্তত ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 

তিনি বলেন, আমাদের অনুমান, গাজা উপত্যকায় গত বছরের অক্টোবর থেকে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই অভ্যন্তরীণভাবে অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে।

আন্দ্রেয়া দে দোমিনিকো জানান, এ ধরনের সামরিক অভিযান স্থানীয়দের বারবার নিজ আশ্রয় ছেড়ে যেতে বাধ্য করছে। বাস্তুচ্যুতদের এই সংখ্যার পেছনে এমন সব মানুষ আছে যারা ভীত, যাদের অভিযোগ আছে জীবন নিয়ে এবং তাদের সম্ভবত স্বপ্ন ও আশা ছিল। দুর্ভাগ্যবশত, আমি আজ ভয় পাই যে, তাদের সেসব আশা ও স্বপ্ন ভেঙে গেছে।

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২৪,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit