সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

মানবিক আবেদন বাঁচতে চাই ক্যান্সার আক্রান্ত চৌগাছার মশিয়ার 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৩০৩ Time View
এম এ রহিম  চৌগাছা (যশোর): মানবিক আবেদন লিভার ক্যান্সারে আক্রান্ত যশোরের চৌগাছার মশিয়ার রহমান বাঁচাতে চাই। তাকে বাঁচাতে  প্রয়োজন তিন লাখ টাকা। মশিয়ার রহমান  উপজেলার সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ডাববিক্রেতা। মশিয়ার রহমানের স্ত্রী আকলিমা বেগম জানান, গত ২ মাস যাবৎ তার স্বামী লিভার ক্যান্সারে আক্রান্ত। প্রথম দিকে এদিক-ওদিক বিভিন্ন জায়গায় নিলেও আসল রোগ নির্ণয় না হওয়ায় তার সঠিক চিকিৎসা হয়নি। দেড় মাস আগে ঢাকা ক্যান্সার ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. আশিকুর রহমান বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান তার লিভার ক্যান্সার হয়েছে। চিকিৎসার জন্য কম পক্ষে তিন লাখ টাকা দরকার।

যেখানে নুন আনতে পান্তা ফুরায় সেখানে এতো টাকা জোগাড় করা আমাদের পক্ষে অসম্ভব। ফলে তার চিকিৎসা করানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অসহায় পরিবারটির তাই বাধ্য হয়ে সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। অসহায় মশিয়ারের পরিবার প্রবাসি ও সমাজের সকল স্তরের মানুষকে  সাহায়্যের হাত বাড়িয়ে এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন। মানুষের জন্য, জীবন জীবনের জন্য! একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু! তবে এরই মধ্যে ঢাকাতে যোগাযোগসহ বিভিন্নভাবে ক্যান্সার আক্রান্ত মশিয়ারের পাশে এসে দাঁড়িয়েছেন সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আব্দুল হামিদ  মল্লিক। তিনি বলেন, সকলে মিলে আর্থিক সহযোগিতা করলে চিকিৎসার মাধ্যমে হয়তো বেঁচে যাবে মশিয়ার রহমান। 

মশিয়ারকে বাঁচাতে মানবিক সাহায্য পাঠনোর জন্য যোগাযোগ ০১৯৪৩-৭৬৬৬৩৯ (বিকাশ+নগদ) এই নাম্বারে। ব্যাংক একাউন্ট নং – ০১০৪০২৬১, সোনালী ব্যাংক লি. চৌগাছা শাখা, চৌগাছা যশোর। 

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২৪,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit