সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

মহেশপুরের পল্লীতে প্রতিপক্ষের হামলায় চার জন আহত

স্টাফ রিপোর্টার চৌগাছা  (যশোর)
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৮৫ Time View

স্টাফ রিপোর্টার চৌগাছা  (যশোর) : ঝিনাইদহের মহেশপুর উপজেলার যদুনাথপুর গ্রামে গভীর নলকূপ বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে চৌগাছা হাসপাতালে এবং একজনকে যশোর আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে  ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। সংশ্লিষ্ট সুত্রে জানাযায় দীর্ঘদিন যাবৎ যদুনাথপুর গ্রামে গভীর নলকূপ বসানো নিয়ে অগভীর নলকূপ মালিকদের  সাথে দ্বন্দ চলে আসছিলো । এক পর্যায়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়াই।

আদালতের আদেশ নিয়ে গ্রামের মৃত খোদাবকশোর ছেলে ফারুক হোসেন বুধবার গভীর নলকূপ বসানোর কার্যক্রম শুরু করেন। এসময় তাদের প্রতিপক্ষ গ্রামের অগভির নলকূপের মালিক ও তাদের লোকজন  অর্তকিত হামলা চালায়। হামলায় ফারুক হোসেন (৫৭) নিজে, ছেলে  ইশতিয়াক আহমদ(৩০) ও ভাই মহিউদ্দিন বিশ্বাস( ৫২)ও মতিয়ার রহমানের ছেলে বিএম তৌহিদুর রহমান ((৩২) আহত হয়। তাদেরকে চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে চৌগাছা হাসপাতালে ভর্তি করে এবং  মহিউিদ্দীনকে যশোর আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

আহত ফারুক হোসেন ও তৌহিদুর রহমান বলেন গভীর নলকূপ বসানোকে কেন্দ্র করে  গ্রামের মৃত আব্দুল মালেক বিশ্বাসের ছেলে ওয়াদুদ হোসেন, আব্দুল মান্নান ও সেলিম হোসেন , ওয়াদুদের ছেলে শাকিল হোসেন , আব্দুল মান্নানের ছেলে রুবেল হোসেন, মৃত হামিদ মোল্যার ছেলে দাউদ হোসেন, মশিয়ার রহমানের ছেলে আরজ কবির, মোয়াজ্জেম হোসেনের ছেলে মুকুল হোসেন ও আসাদ হোসেনসহ আরো অনেকে অর্তকিত আমাদের উপর হামলা চালায়। এতে আমিসহ আমরা চারজন আহত হই। এদিকে এ ঘটনায় অপরাধিদের বিরুদ্ধে মহেশপুর থানায়  মামলা দায়েরের   প্রস্তুতি নিচ্ছিল ভুক্তভোগীরা।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit