বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

সাড়ে ৩০০ কোটি টাকার সার কেনার অনুমোদন মন্ত্রিসভার বৈঠকে

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : বুধবার (০৩ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, রাষ্ট্রীয় পর্যায়ে সৌদি আরব মালিকানাধীন ‘মা’আদেন’ প্রতিষ্ঠান এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় সপ্তম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে৷ এর ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪৬ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৫২৩ মার্কিন ডলার, যা আগে ছিল ৫১৯ মার্কিন ডলার।

তিনি আরও বলেন, আরেক প্রস্তাবে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন ও বিএডিসি’র মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ১ম লটে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার কেনার অনুমোদন দিয়েছে সরকার৷ এতে ব্যয় হবে ৯৭ কোটি ৫২ লাখ ৭০ হাজার টাকা৷ প্রতি মেট্রিক টন এমওপি সারের দাম পড়বে ২৭৫ দশমিক ৫০ মার্কিন ডলার, যা আগে ছিল প্রতি মেট্রিক টন ২৮৯ দশমিক ৭৫ মার্কিন ডলার।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit