বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

কোটা পদ্ধতি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঘন্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

বুধবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এসময় দুই পাশে শত শত যানবাহন আটকে জনভোগান্তির সৃষ্টি হয়। 

এর আগে ববি গেটে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শিক্ষার্থীরা। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠির কোটা বাদে সব কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান। এছাড়া এ দুটি কোটা কোন ব্যক্তি এক বারের বেশি ব্যবহার বন্ধের দাবি তোলে শিক্ষার্থীরা। 

সমাবেশে বক্তৃতা দেন ববি শিক্ষার্থী ভূমিকা সরকার, মাইনুল ইসলাম, মৃত্যুঞ্জয় রায়, সিরাজুল ইসলাম, সুজয় শুভ প্রমুখ।

বক্তারা বলেন, কোটা পদ্ধতির কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অভিশাপ। কোটা সুবিধায় বিশেষ কিছু ব্যক্তির সুবিধা হলেও সাধারণ শিক্ষার্থীরা যোগ্য চাকরি থেকে বঞ্চিত হয়। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মেধাবীদের প্রতিযোগীর মাঠ সমান্তরাল করতে হবে। মেধাবীরা বেকার থাকলে দেশ পিছিয়ে যাবে। 

অবিলম্বে দুটি কোটা বাদে সব কোটা পদ্ধতি বাতিল করতে হবে। নয়তো এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানায় শিক্ষার্থীরা।

কিউএনবি/অনিমা/৩ জুলাই ২০২৪/বিকাল ৩:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit