বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

মাধ্যমিকে ষান্মাসিক মূল্যায়ন শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ :  আজ থেকে মাসব্যাপী ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হয়েছে।

বুধবার (৩ জুলাই) মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।  

সকাল ১০টায় শুরু হওয়া ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে সারাদেশে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে। লিখিত অংশে ৬৫ শতাংশ এবং কার্যক্রম ভিত্তিক অংশে ৩৫ শতাংশ নম্বর রয়েছে। 

তিন ঘণ্টা লিখিত শেষে এক ঘণ্টা বিরতি দিয়ে হবে আবারও এক ঘণ্টার কার্যক্রম ভিত্তিক অংশে মূল্যায়ন হবে।

এদিকে, নতুন শিক্ষাক্রম অনুযায়ী, মূল্যায়ন কাঠামো অনুমোদন দিতে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় মাধ্যমিক স্তর এবং কারিগরি ও মাদ্রাসা স্তরের যৌথ জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভা। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় কিছু পর্যবেক্ষণ দিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মূল্যায়ন কৌশলের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলাম শুরু হয়েছে। ২০২৪ সালে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবমে এবং ২০২৫ সালে নতুন কারিকুলাম চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে চালু হবে। 

নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষা হবে ২০২৬ সালে।

কিউএনবি/অনিমা/৩ জুলাই ২০২৪/সকাল ১১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit