মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

শিক্ষার্থীরা এলেও স্কুলে আসেনি কোনো শিক্ষক!

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১১২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা স্কুলে এলেও আসেনি কোনো শিক্ষক। ফলে শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে বিদ্যালয়ে এসে আবারও বাড়িতে ফিরে যায়। মঙ্গলবার (০২ জুলাই) এমনই ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের জাগিরপাড়া এলাকার সবদর আলী উচ্চ বিদ্যালয়ে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, ১৫-২০ জন শিক্ষার্থী স্কুলের নিচতলায় দাঁড়িয়ে রয়েছে। স্থানীয় এক বাসিন্দা স্কুলে এসে শিক্ষার্থীদের কাছে কোন শিক্ষক আসছে কিনা জানতে চাচ্ছে, তখন শিক্ষার্থীরা সবাই বলছে এখন পর্যন্ত কোনো স্যার আসেনি। তখন সময় কয়টা বাজে বললে, শিক্ষার্থীরা জানায় দুপুর ১২টা। ওইসময় শিক্ষকদের কক্ষ তালাবদ্ধ রয়েছে ওই ভিডিওতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দা মো. করিম জানান, স্কুলে শিক্ষক না পেয়ে শিক্ষার্থীরা কয়েকজন বাড়িতে ফিরে যাচ্ছিল। আমরা বাজারে বসা ছিলাম। তখন শিক্ষার্থীদের জিগ্যেস করলে তাঁরা বলে কোনো শিক্ষক স্কুলে আসেনি। পরে স্কুলে গিয়ে দেখি অনেক শিক্ষার্থী দাঁড়িয়ে আছে। তখন সময় বাজে ১২ টা। কাল শিক্ষার্থীদের পরিক্ষা অথচ আজকে স্কুলে এসে কোন শিক্ষক পায়নি তাঁরা।জাগিরপাড়া সবদর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রতন মিয়ার মুঠোফোনে কল দিয়ে স্কুলে না যাওয়ার বিষয়টি জানতে চাইলে সংবাদিদের সাথে কথা বলবে না বলে ফোন কেটে দেন। এরপর একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া যায় তাঁর মুঠোফোন।

এ প্রসঙ্গে জাগিরপাড়া সবদর আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্বাস আলী বলেন, আমার মেয়ের বিয়ের জন্য আমি ৩ দিনের ছুটি নিয়েছি। আগামীকাল স্কুলের মূল্যায়ন পরিক্ষার জন্য শিক্ষকদের যার যার প্রশ্ন আনার কথা। স্কুল ছুটির পর যেনো তারা যায় সেই নির্দেশনাও দেয়া হয়েছে। এরপর থেকে যেন এমনটা না হয় আমি সেদিকে খেয়াল রাখবো।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী বলেন, প্রশ্ন আনার জন্য কোথাও যেতে হয়না, অনলাইন থেকেই ডাউনলোড করে নিতে হয়। শিক্ষকরা কেন বিদ্যালয় আসেনি এজন্য প্রধান শিক্ষক এর কাছে ব্যাখা চাইবো এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিব।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান বলেন, প্রতিটি মাধ্যমিক পর্যায়ের স্কুলে দু‘একদিনে মধ্যেই অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে। এমধ্যে এমন একটি ঘটনা সত্যিই কস্ট দায়ক। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit