সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ নিহত ২৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নারী ও তিন শিশুসহ অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) দেশটির উত্তর প্রদেশের হাথরাসে এ ঘটনা ঘটেছে বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি জানায়, প্রার্থনা সভা (সৎসঙ্গ) চলাকালীন পদদলিত হয়। কমিউনিটি হেলথ সেন্টারের ভিজ্যুয়ালে দেখা গেছে, কান্নারত স্বজনদের উপস্থিতিতে বাস ও টেম্পোতে বেশ কিছু মরদেহ সেখানে আনা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করার নির্দেশে দিয়েছেন।

ইটাহের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ রাজেশ কুমার বলেছেন, হাথরাসের সিকান্দ্রা রাও থানা এলাকায় একটি গ্রামে পদদলিত হয়ে নিহতদের মধ্যে তিন জন শিশু রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit