রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

বিশ্বকাপ জয়ের পেছনে আনুশকাকে কৃতিত্ব দিলেন কোহলি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপনের পরই ফোন হাতে দেখা গেল বিরাট কোহলিকে। নানান রকমের অঙ্গভঙ্গি দেখিয়ে কথা বলছেন ফোনের ওপাশে থাকা নিজের মেয়ে ভামিকার সঙ্গে। শুধু তা-ই নয়, ভিডিও কলের মাধ্যমে উদযাপনে সঙ্গী করেন পরিবারকে। এমন জয়ের জন্য কৃতিত্ব দেন স্ত্রী আনুশকা শর্মাকেও।

বিশ্বকাপের শুরু থেকে সেমিফাইনাল পর্যন্ত সময়টা ভালো কাটেনি কোহলির। কিন্তু ফাইনালে জ্বলে ওঠে তার ব্যাট। খেলেন ৫৯ বলে ৭৬ রানের ম্যাচজয়ী ইনিংস। কোহলি সবসময়ই বলে থাকেন, দুঃসময়ে সবচেয়ে বড় সমর্থনটা তিনি পান স্ত্রীর কাছ থেকে। তাই ফাইনাল জয়ের পর তার ঘুরে দাঁড়ানোর পেছনে আনুশকার অবদানের আলাদা করে লিখতে ভুললেন না তিনি।

ইনস্টাগ্রামে কোহলি লিখেন, ‘প্রিয়, তোমাকে ছাড়া এসবের কিছুই সম্ভব হতো না। শতভাগ সততার সঙ্গে সবসময় তুমি আমাকে বিনয়ী, মাটিতে থাকতে বলেছ। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। এই জয় যতটা আমার, ঠিক ততটাই তোমার। ধন্যবাদ এবং নিজের মতো করে হয়ে ওঠার জন্য তোমাকে ভালোবাসি আমি। ‘

কোহলিকে নিজের ঘরবাড়ি উল্লেখ করে আনুশকা ইনস্টাগ্রামে লিখেন, ‘এবং… এই মানুষটাকে আমি ভালোবাসি। আমি খুবই কৃতজ্ঞ যে তুমিই আমার ঘরবাড়ি। এবার এক গ্লাস পানি নিয়ে এটা (বিশ্বকাপ জয়) উদযাপন কর। ‘বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ডাক দেন কোহলি। এখন ভারতের হয়ে কেবল ওয়ানডে ও টেস্ট খেলবেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit