রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের হাথরস জেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ২৭জনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার রতিভানপুরে ধর্মীয় অনুষ্ঠান শেষে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেই সময় লোকজন ছোটাছুটি শুরু করলে তারপরই পদপিষ্টের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল মুঘলাগড়ি গ্রামে। একসঙ্গে প্রচুর মানুষ জমায়েত করেছিলেন ওই সভায়। কী কারণে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল, তা জানার চেষ্টা চলছে। দেহগুলোকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাটির খোঁজখবর নিয়েছেন। তিনি ইতিধ্যেই একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit