রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

১৮০ ফুট ১১ ইঞ্চি লম্বা বাইসাইকেল!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : একটা বাইসাইকেলের দৈর্ঘ্য সাধারণত সাড়ে পাঁচ থেকে ছয় ফুটের মধ্যে হয়ে থাকে। অথচ একদল ডাচ প্রকৌশলী মিলে প্রমাণ সাইজের এক বাইসাইকেল বানিয়েছেন,যার দৈর্ঘ্য ১৮০ ফুট ১১ ইঞ্চি!

গিনেজ বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এই বাইসাইকেল তৈরিতে কাজ করা আট প্রকৌশলীর দলকে নেতৃত্ব দিয়েছেন ইভান শক। নিজের শৈশব থেকেই এমন এক বাইসাইকেল বানানোর ইচ্ছে ছিল তার।

২৫ ফুট উঁচু সাইকেল গিনেজ বুককে শক জানান, ‘আমি অনেক বছর ধরে এই ভাবনা লালন করছি। একবার গিনেজ বিশ্ব রেকর্ডের বইয়ে আমি এই (সবচেয়ে লম্বা বাইসাইকেল) রেকর্ড দেখেছিলাম।’

২০১৮ সালে বিশ্বের সবচেয়ে লম্বা বাইসাইকেল নির্মাণের মিশনে নেমে পড়েন শক। এত বড় আকারের বাইসাইকেল তৈরি করতে গিয়ে লোকবল সংকটে পড়েছিলেন তিনি। তখন নিজ গ্রাম প্রিন্সেনবিকের এক কার্নিভাল থেকে স্বেচ্ছাসেবক খুঁজে নেন এই প্রকৌশলী।

প্রিন্সেনবেকের মানুষদের প্রশংসা করে শক বলেন, ‘আপনি টিভির সামনে বসে সময় কাটাতে পারেন, কিন্তু আমরা প্রিন্সেনবিকের লোকেরা এমন নই। আমরা নিজেদের কারিগরি জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার করতে চাই।’

গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, গত ৬০ বছরে বেশ কয়েকবার বিশ্বের সবচেয়ে লম্বা বাইসাইকেলের রেকর্ড ভেঙেছে। ১৯৬৫ সালে জার্মানির কোলনে ২৬ ফুট লম্বা এক বাইসাইকেলের মাধ্যমে এই রেকর্ড শুরু হয়। এরপর নিউজিল্যান্ড, ইতালি, বেলজিয়াম, অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডসের দুটি দল এই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit