বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন

জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ.কোরিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে তাদের একটি ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। দক্ষিণ কোরিয়ায় বড় ধরনের যৌথ সামরিক মহড়ার একদিন পর তারা এই পরীক্ষা চালালো।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সোমবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, সামরিক বাহিনী দুটি ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত করেছে। প্রথম ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় ভোর ৫টা ৫ মিনিটে উৎক্ষেপণ করা হয়। এর প্রায় ১০ মিনিট পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।

সামরিক বাহিনী জানায়, ‘ভোর ৫টা ৫ মিনিটের দিকে পরীক্ষা চালানো স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬শ’ কিলোমিটার (৩৭২ মাইল) এবং দ্বিতীয়টি ১২০ কিলোমিটার পথ অতিক্রম করে।’

জেসিএসের মুখপাত্র লি সুং-জুন জানান, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের প্রাথমিক পর্যায়ে অস্বাভাবিকভাবে উড়তে দেখা গেছে।

জেসিএস এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়ার আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে প্রস্তুতি নিচ্ছে কি-না তা জানতে সিউলের সামরিক বাহিনী নজরদারি এবং সতর্কতা জোরদার করেছে।

রোববার পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার নিন্দা জানিয়ে এর ‘মারাত্মক পরিণতি’ সম্পর্কে সতর্কবার্তা দেওয়ার পর তারা এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।

কিউএনবি/অনিমা/০১ জুলাই ২০২৪,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit