বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
পুরুষদের তুলনায় নারীরা কেন বেশি ব্যথা অনুভব করেন, জানাল গবেষণা যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষায় বেরিয়ে এলো প্রশ্নফাঁসের চাঞ্চল্যকর তথ্য, গ্রেপ্তার ৫ আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে : আইনমন্ত্রী ক্রিকেটারদের লাগেজ চুরির পর উদ্ধার অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল এনবিআর বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী ২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২ নিশাঙ্কা-আসালাঙ্কাকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকা কনট প্লেসে বিক্ষোভ করতে পারবেন অভিজিৎ: দিল্লি হাইকোর্ট

এক ইনিংসে ৮ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : এক ইনিংসে ৮ উইকেট শিকার করে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতীয় অলরাউন্ডার স্নেহ রানা। তার তোপের মুখে পড়ে ২ উইকেটে ১৮৯ রান করা দক্ষিণ আফ্রিকা এরপর মাত্র ৭৭ রানেই হারায় ৮ উইকেট। আর এই ৮ উইকেট শিকার করেন স্নেহ রানা। নারীদের ক্রিকেটে এর আগে অস্ট্রেলিয়ান তারকা অ্যাশলে গার্ডনার এবং ভারতীয় সাবেক তারকা নীতু ডেভিড এক ইনিংসে আট উইকেট শিকারের কীর্তি গড়েন।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে একমাত্র টেস্টে আগে ব্যাট করে শেফালি ভার্মার ডাবল (২০৫) ও স্মৃতি মান্ধানার (১৪৯) সেঞ্চুরির সুবাদে আগে ব্যাট করে ৬ উইকেটে ৬০৩ রানের পাহাড় গড়ে ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ১৮৯ রান করে দক্ষিণ আফ্রিকা। এরপর ৩০ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডার স্নেহার দাপটে মাত্র ৭৭ রানেই ৮ উইকেট হারিয়ে ২৬৬ রানেই অলআউট হয় প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার হয়ে সুনে লিউস ৬৫ রান করেন। ৭৪ রান করেন মারিজান ক্যাপ। ভারতের হয়ে স্নেহ রানা ৭৭ রানে ৮ উইকেট শিকার করে বিশ্ব রেকর্ড গড়েন।

প্রথম ইনিংস শেষে ৩৩৭ রানে পিছিয়ে থাকায় দক্ষিণ আফ্রিকা নারী দলকে ফের ব্যাটিংয়ে পাঠায় ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকা নারী দলের সংগ্রহ ২ উইকেট ২৩২ রান। এখনও ১০৫ রানে পিছিয়ে আছে প্রোটিয়া নারী দলটি। ১০৯ রান করে ফিরেছেন সুন লুইস। ৯৩ রানে অপরাজিত আছেন অধিনায়ক লরা উলভার্ট।

 

কিউএনবি/আয়শা/৩০ জুন ২০২৪,/রাত ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit