সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

পাইলস অপারেশন কি বারবার করতে হয়?

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৯৫ Time View

স্বাস্থ্য ডেস্ক : কোলোরেক্টাল সার্জনদের এ প্রশ্নটি প্রায়ই শুনতে হয়। বিশেষত অপারেশনের কথা বলা হলে। সেই প্রশ্নটি হচ্ছে, ‘একবার পাইলস অপারেশন করলে নাকি বারবার করতে হয়? সেটি নাকি ভালো হয় না?’ কোথায় এটি শুনেছেন এ প্রশ্ন করলে তারা বলেন, আশপাশের লোকজন বলে। এ প্রশ্নের উত্তর হচ্ছে-‘না’।

একটি সুস্পষ্ট ‘না’। হাজার হাজার অপারেশন হয়। কিন্তু পাইলস আর হওয়ার হার অতি নগণ্য। ১০ বছরের হিসাবে দেখা যাচ্ছে এটি হাজারে একটির মতো, অর্থাৎ ০.১ শতাংশ। প্রশ্ন থেকে যায়, এ প্রশ্নটি জনমনে এতভাবে এলো কীভাবে? এর কারণ বহুবিধ। এর মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পায়ুপথে পাইলসের সঙ্গে আরও বিভিন্ন রোগ থাকতে পারে। যেমন- এনাল ফিশার (Anal Fissure); এনাল স্টেনোসিস (Anal Stenosis) ইত্যাদি। এসব রোগের চিকিৎসাও অবশ্যই পাইলস অপারেশনের সঙ্গে করে দিতে হবে। না হলে রোগীর মনে হবে তিনি ভালো হননি।

পাইলস অপারেশনের ভীতির আর একটি বড় কারণ হচ্ছে অনেকেই অপচিকিৎসার শিকার হন। এদের চিকিৎসার ফলে অনেকেই বিভিন্ন বড় বড় সমস্যায় ভুগেছেন। অনেকে লোকলজ্জার ভয়ে চিকিৎসকের কাছে না গিয়ে গোপনে এদের কাছে চিকিৎসা করান। ফলে তারা সারা জীবনের জন্য রোগী হয়ে যান।

আশপাশের লোকজন স্বভাবতই তার কষ্ট দেখে মনে করেন পাইলস চিকিৎসা ভালো হয় না। এগুলো এখন অতীত। বর্তমানে আধুনিক চিকিৎসার কারণে, লেজারের সাহায্যে পাইলসের চিকিৎসা করা হচ্ছে। যেখানে কোনো কাটাছেঁড়া নেই, রক্তপাত নেই, ব্যথা বেদনাও ন্যূনতম এবং রোগী ২৪ ঘণ্টার মধ্যে বাড়ি যাচ্ছে। পাশাপাশি পরিপূর্ণভাবে সুস্থ হচ্ছেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit