বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

জাজিরায় বজ্রপাতে জেলের মৃত্যু

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৯৭ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরায় খোকন মাদবর (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। ৩০ জুন রোববার সকালে তিনি পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। তখন উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের সিডারচর এলাকায় পদ্ম নদীতে এ ঘটনা ঘটে। নিহত খোকন মাদবর উপজেলার পালেরচর ইউনিয়নের কাদির মাদবর কান্দি গ্রামের নুরু মাদবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খোকন মাদবর নামের ওই যুবক দীর্ঘদিন ধরে পদ্মা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছিলেন। প্রতিদিনের ন্যায় আজও তিনি পদ্মা নদীতে চায়না দুয়ারি জাল তুলতে যায়। সেখানে তিনি পজ্রপাতে আহত হয়। নদীতে থাকা অন্যান্য জেলেরা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন বলেন, নদীতে জাল তুলতে গিয়ে খোকন মাদবর বজ্রপাতে নিহত হয়েছেন। তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হক বলেন, বজ্রপাতে খোকন মাদবর নামের এক জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কিউএনবি/অনিমা/৩০ জুন ২০২৪,/বিকাল ৫:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit