মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

বাংলাদেশ ছাত্রপক্ষের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৭৭ Time View

জালাল আহমদ,ঢাবি : বর্ণাঢ্য আয়োজনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সহযোগী ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্রপক্ষ’ এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ত শুক্রবার (২৮ জুন) সাম্য ও অধিকারভিত্তিক ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রপক্ষের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের বিজয়নগর কেন্দ্রীয় কার্যালয়ে শুভানুধ্যায়ী, উপদেষ্টা ও ছাত্রপক্ষের সদস্যদের নিয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আযোজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, “গণমাধ্যম যেখানে সমাজের দর্পণ হওয়ার কথা, সেখানে মুক্ত গণমাধ্যমে কণ্ঠরোধ করছে সরকার। বিরোধীমত প্রকাশে ভীতির সঞ্চার হয়েছে মিডিয়া মহলে। সরকারের এই নিপীড়ন দীর্ঘস্থায়ী হবে না”।

নব্বইয়ের গণ আন্দোলনের রুপকার হাবিবুর রহমান হাবিব আরো বলেন,“আজকের এই বাংলাদেশের জন্য আমরা যুদ্ধে যাই নি।আমি ১৯৯০ সালের ১০ অক্টোবর জেহাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এনে জেহাদের লাশ সামনে রেখে আমরা শপথ নিয়েছিলাম এরশাদ পতন না ঘটিয়ে আমরা বাড়ি যাবো না।১০ অক্টোবর শপথ নিয়েছিলাম।৬ ডিসেম্বর এরশাদের পতন হওয়ার পর আমরা ঘরে ফিরে যাই। আজকে মিথ্যা মামলা দিয়ে নেতাদের জেলে পাঠানো হয়।মিথ্যা মামলায় জেলে যাওয়ার জন্য দেশ স্বাধীন হয় ন “।

তিনি ছাত্রপক্ষকে নতুন ধারার রাজনীতির দিকে ছাত্রসমাজকে পরিচালিত করবার আহ্বান জানান। এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, “আধিপত্য ও সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে দেশের শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ নষ্ট করে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন। ছাত্রপক্ষের নেতৃত্বে অচিরেই এই অপরাজনীতি রুখে দিয়ে নিরাপদ শিক্ষাঙ্গন ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে নেতৃত্ব দিবে বাংলাদেশ ছাত্রপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নাকিব মোহাম্মদ নাসরুল্লাহ শুভেচ্ছা বক্তব্যে বলেন, “লেখাপড়া করে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে কোন কার্পণ্য করা চলবে না। পাশাপাশি শৃঙ্খলার সাথে দেশের সেবায় নিয়োজিত হতে হবে”। ছাত্রপক্ষের প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানিয়ে সংগঠনের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “নতুন প্রজন্ম রাজনীতিমুখী হচ্ছে যা একটি বড় পরিবর্তন। রাষ্ট্রের যখন দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, তখন তোমরাই আমাদের আশার আলো”। আগামীর সকল ছাত্র আন্দোলনে ছাত্রপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ছাত্রপক্ষের আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স সভাপতির বক্তব্যে বলেন, “শিক্ষা জাতির মেরুদ-। কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্বাধীনতার পর থেকে জাতি গঠনের উপযোগী একটি কার্যকর শিক্ষা ব্যবস্থা প্রণয়ন এবং শিক্ষাঙ্গনসমূহকে যোগ্য নাগরিক তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কোনো সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। উল্টো ক্যাম্পাসসমূহের শিক্ষার পরিবেশ বিনষ্ট করেছে। শিক্ষার্থীদের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করবে ছাত্রপক্ষ”।

এই সময় আরও বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা লে. ক. দিদারুল আলম, কর্নেল নাজিম উদ্দীন, ছাত্রপক্ষের সদস্যসচিব আশরাফুল ইসলাম নির্ঝর, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আকিব হাসান, সহকারী সদস্য সচিব ফজলে এলাহী মোহন।

কেন্দ্রীয় কমিটির সদস্য জুবায়ের হাসিবের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ছাত্রপক্ষের সহকারী সদস্যসচিব সারাফ আনজুম বিভা, নুসরাত রহমান খান নিশাত, কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক তানজিনা জুঁই, রফিকুল ইসলাম সৌরভ, ইসরাত জাহান এশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বায়ক খালিদ সাইফুল্লাহ জিহাদ, ঢাকা কলেজের সমন্বায়ক কামরুল ইসলাম, জুবায়ের হাসিব, খালিদ হাসান প্রান্ত,শামিমুর রহমান, অর্পিতা শিরিন স্বর্না প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit