মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

চৌগাছায় শিশু ধর্ষণের অভিযোগ থানায় মামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৭০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মনছের আলী (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় চৌগাছা থানায় একটি মামলা করেছেন। যার নং ২৪ তারিখ ২৮/০৬/২০২৪। এ ঘটনার পর থেকে অভিযুক্ত মনছের আলী পলাতক রয়েছে। উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের আজমতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার নথি সূত্রে জানা যায়, গত ২৫ জুন দুপুরে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের আজমতপুর গ্রামের মনছের আলী (৫৫) জুস দেওয়ার কথা বলে শিশুটিকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। শিশুটির ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। এ সময় ধর্ষক মনছের আলী দরজা খুলে দৌড়িয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করেন।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় চৌগাছা থানায় শিশু ও নারী নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। পলাতক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভিকটিমকে পরীক্ষা-নিরিক্ষা করার জন্য যশোর ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/২৮ জুন ২০২৪,/রাত ৮:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit