শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ফুলবাড়ীতে নিমতলা মোড়ের ঐতিহ্য ধরে রাখতে নিম গাছ রোপন 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৪১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার প্রাণকেন্দ্র নিমতলা মোডের ঐতিহ্যকে ধরে রাখতে নিমগাছ রোপন করলেন ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন। স্থানীয় শিক্ষার্থী মোঃ শাকিল আহমেদের ব্যক্তিগত উদ্যোগে গতকাল শুক্রবার বিকেল ৫টায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন।মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি শহরের প্রধান সড়কের দুই পাশে অনেক বৃক্ষরোপণ করেন। বিভিন্ন প্রজাতির ফুলের গাছ এবং ঔষধি গাছ রোপন করেন শহর জুড়ে। সেই গাছগুলো এখন ধীরে ধীরে ছায়াদার হয়ে উঠছে। শহরের প্রাণকেন্দ্র নিমতলা মোড়ে এক সময় বড় বড় নিম গাছ থাকলেও তা কালের আবর্তে বিলীন হয়ে গেছে।

বর্তমান পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটনের পরিচ্ছন্ন, ছায়াদার, বিশুদ্ধ বায়ুর শহর গড়ার লক্ষ্যকে বাস্তবায়ন করতে শহরের প্রাণকেন্দ্র নিমতলা মোড়ে বেশ কিছু নিম গাছ রোপন করা হয়।শুক্রবার বিকেলে এই কর্মসূচি পালন করা হয়।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাইটিভি ফুলবাড়ী প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, সাংগঠনিক সম্পাদক দৈনিক জনতা প্রতিনিধি আল আমিন বিন আমজাদ, ফুলবাড়ী প্রেসক্লাবের সদস্য দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজ ফুলবাড়ীর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি হামিদুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কিউএনবি/অনিমা/২৮ জুন ২০২৪,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit