বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ভারতের ৫২টি ওষুধ অত্যন্ত নিম্নমানের, সতর্কতা জারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিয়মিত ব্যবহৃত হয় ভারতের এমন ৫২টি ওষুধ অত্যন্ত নিম্নমানের বলে জানিয়েছে দেশটির সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)।

এরই মধ্যে বিষয়টি নিয়ে সতর্কতা জারি করেছে সংস্থাটি। 

ওষুধগুলোর মধ্যে থেকে ২২টি ভারতের হিমাচলপ্রদেশ রাজ্যে তৈরি করা হয় বলে জানিয়েছে সিডিএসসিও। নমুনা সংগ্রহ করা হয়েছিল জয়পুর, হায়দরাবাদ, ওয়াঘোড়িয়া এবং গুজরাটের ভাদোদরা, অন্ধ্রপ্রদেশ এবং ইন্দোর থেকেও। 

সূত্রের খবর, যেসব ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসব ওষুধ তৈরি করেছে তাদের নোটিশ পাঠানো হয়েছে। একই সাথে, যে ওষুধগুলোর গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে তা বাজারজাত করা হয়ে থাকলে সেগুলো দ্রুত তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২০ জুন একটি সতর্কতা জারি করে সিডিএসসিও। সতর্কতা অনুসারে, মোট ৫২টি ওষুধের নমুনা পরীক্ষা করেছিল সংস্থাটি।

এসব ওষুধের তালিকায় রয়েছে- ক্লোনাজেপাম ট্যাবলেট, যা খিঁচুনি এবং উদ্বেগজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, ব্যথা উপশমকারী ডাইক্লোফেনাক, অ্যান্টি-হাইপারটেনশন ড্রাগ টেলমিসার্টন, অ্যামব্রোক্সল, যা শ্বাসযন্ত্রের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, ফ্লুকোনাজোল, একটি অ্যান্টিফাঙ্গাল এবং কিছু মাল্টিভিটামিন এবং ক্যালসিয়াম ট্যাবলেট। সূত্র: পিটিআই, এনডিটিভি, জি নিউজ, বিজনেস স্ট্যান্ডার্ড

কিউএনবি/অনিমা/২৭ জুন ২০২৪,/সকাল ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit