শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

বিশ্বম্ভরপুর থানায় ব্রেস্ট ফিডিং কর্নার ও লাইব্রেরি উদ্বোধন করলেন ডিআইজি

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৫৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানায় মা ও শিশুর জন্য ব্রেস্ট ফিডিং কর্নার ও লাইব্রেরি উদ্বোধন করেছেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি শাহ্ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম। বিশ্বম্ভরপুর থানার দ্বি-বার্ষিক পরিদর্শন ও পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী এ অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন।

এসময় সিলেট রেঞ্জ ডিআইজি শাহ্ মিজান শাফিউর রহমান বিশ্বম্ভরপুর থানা পরিদর্শন, সালাম ও অভিবাদন গ্রহণ শেষে বিশ্বম্ভরপুর থানায় নবনির্মিত ব্রেস্ট ফিডিং কর্নার এবং পুলিশ সদস্যদের জন্য একটি অভ্যন্তরীণ লাইব্রেরি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ পিপিএম-সেবা (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস এবং বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিকসহ থানার বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দ।

 

কিউএনবি/আয়শা/২৬ জুন ২০২৪,/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit