বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

চকরিয়ায় অস্ত্র সহ সংঘবদ্ধ ছিনতাইকারী অস্ত্র সহ গ্রেফতার

এম রায়হান চৌধুরী চকরিয়া, কক্সবাজার প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৫৪৪ Time View
এম রায়হান চৌধুরী চকরিয়া : কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ ছিনতাইকারীকে অস্ত্র সহ গ্রেফতার করা হয়। ২৬ জুন বুধবার সন্ধ্যায় চকরিয়ার আলোচিত আবাসিক হোটেল আল ফরিদ এর ১১ নং কক্ষ থেকে ওসি শেখ মোহাম্মদ আলীর স্বার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ সোহরাব সাকিব,এ এস আই পারভেজ ও এ এস আই দিদারের নেতৃত্বে একটি আভিষানিক দল সংঘবদ্ধ  ছিনতাইকারীদের গ্রেফতার করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মোহাম্মদ আলী জানান,তার নেতৃত্বে একটা চৌকস টীম মাদক উদ্ধার,ওয়ারেন্ট তামিল ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে একটি দেশীয় তৈরি অস্ত্র সহ মোটরসাইকেল চোরাই চক্রের মূল হোতা সহ ৫ জন আসামি  ১. কামরুল ইসলাম ছোটন (১৯), পিতা- জসিম উদ্দিন, মাতা- কামরুন্নাহার, সাং- বিনামারা, মগবাজার, ০৭ নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা। ২. মাহমুদুল করিম(২৮), পিতা-নুরুল কবির, মাতা-ফাতেমা বেগম, সাং-রিংভং, ০১ নং ওয়ার্ড, মালুমঘাট, ডুলাহাজারা ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার ৩. তায়েবুল ইসলাম(২২), পিতা-গিয়াসউদ্দীন, মাতা-রকিমা বেগম, সাং- বিনামারা, মগবাজার, ০৭ নং ওয়ার্ড, হাশেম মাস্টার পাড়া, চকরিয়া পৌরসভা, জেলা-কক্সবাজার ৪.আরফাতুল ইসলাম(২২), পিতা- আবুল কালাম, মাতা- শারমিন আক্তার, সাং-পালাকাটা, কাশেম মাস্টার পাড়া, ০৭ নং ওয়ার্ড, থানা-চকরিয়া জেলা-কক্সবাজার ৫.মিনহাজুর রহমান নয়ন(২৯), পিতা-মুজিবুল হক, মাতা-পারভীন আক্তার, সাং-চেয়ারম্যান পাড়া, ০৮ নং ওয়ার্ড, থানা-চকরিয়া জেলা-কক্সবাজার। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি শেখ মোহাম্মদ আলী।

কিউএনবি/আয়শা/২৬ জুন ২০২৪,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit